লামা উপজেলার কুমারী হতে অবৈধপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করা দুই দালালসহ ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। লামা থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আনিছের রাবার বাগানের একটি ঘর থেকে এদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, একটি দালাল চক্র দেশের বিভিন্ন জেলা থেকে সমুদ্র পথে মালয়েশিয়া পৌঁছে দেয়ার কথা বলে পাচারের উদ্দেশ্যে ১৭ জনকে জড়ো করে। উদ্ধারের কিছুক্ষণ আগে মালয়েশিয়া যাওয়ার জন্য লঞ্চে তোলা হবে এই কথা বলে ডুলহাজারা হতে একটি মাইক্রোবাসে করে কুমারীর আনিছ এর রাবার বাগানের একটি ঘরে নিয়ে আসে। স্থানীয় লোকজনের সন্দেহ হওয়ায় বিষয়টি লামা থানাকে অবহিত করে। লামা থানা অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পাচারের জন্য অপেক্ষমান লোকজনকে উদ্ধার করে।
লামা থানার উপ-পরিদর্শক অভিজিত দাশ বাদী হয়ে মানব-পাচার আইনে একটি মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত আবুল কালাম আজাদ, খোরশেদ আলম ও তারা মিয়াসহ সকলে জানিয়েছেন জনপ্রতি দুই লাখ টাকার চুক্তিতে দালাল চক্র মালয়েশিয়া পৌঁছে দেয়ার কথা বলে তাদেরকে জড়ো করেছেন।
