আমিরের মতো নগ্ন হওয়ার ইচ্ছা প্রকাশ ঋত্বিকের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১৬:২৬
 
অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে ঋত্বিক-ক্যাটরিনা অভিনীত ‘ব্যাং ব্যাং’ চলচ্চিত্রটি। এতে কিছু সুন্দর নাচ উপহার দিয়েছে তারা। সম্প্রতি এই চলচ্চিত্রের গানের মুক্তি অনুষ্ঠানে আমিরের মতো নগ্ন হওয়ার ইচ্ছা প্রকাশ করেন ঋত্বিক।
ঋত্বিকের নাচ সম্পর্কে আমিরের মন্তব্য ও আমির সম্পর্কে তার চিন্তা জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমির পিকে মুভির জন্য যেরকম কাপড় খুলেছেন সেরকম করতে পারলে ভাল হতো। আমি সেটা পারব না। কিন্তু তিনি সেটা পেরেছেন। আমির এটা করার সক্ষমতা রাখেন। আমি যদি তার মতো এসব করতে সক্ষম হতাম! 
নিজের বই সম্পর্কে প্রশ্ন করা হলে বলিউড হার্টথ্রব বলেন, যেসব মানুষ ভালো ও ফিট শরীর পেতে চায় আমি তাদের সাহায্য করতে চাই। আমি আমার লাইফস্টাইল মানুষের সঙ্গে ভাগ করতে চাই ও তাদের সুস্থভাবে বাঁচতে সাহায্য করতে চাই। ফিটনেসের জন্য আমি সবসময় কিছু কঠিন লাইফস্টাইল মেনে চলি। এই বইয়ের মাধ্যমে আমার মতো তাদের সাহায্য করতে পারব।
সিদ্ধার্থ আনন্দের পরিচালিত ‘ব্যাং ব্যাং’ মুভিটি আগামী ২ অক্টোবর মুক্তি পাবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া।