শ্রীনগরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৩৩
 ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলার বালাশুর বৌবাজার থেকে আজ্ঞাতপরিচয় এক যুবকের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর বারটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে তাকে কয়েকদিন আগে অন্যত্র হত্যা করে শুক্রবার রাতের কোন একসময় বস্ত্রহীন অবস্থায় এখানে ফেলে গেছে।