রাজশাহীতে এসিডে ঝলসে দেয়া হলো শিশুর মুখ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৪৪
 
রাজশাহীতে রুবিনা (৭) নামে সাত বছরের এক শিশুর মুখ এসিডে ঝলসে দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাস মাঠে এই ঘটনা ঘটে। কলাবাগান এলাকার জিয়াউর রহমানের মেয়ে।
জানা গেছে, রুবিনা ক্যাম্পাস মাঠে ঘাস কাটছিল। এসময় এক ছেলে এক ছেলে তাকে ঘাস ভর্তি একটি জায়গা দেখিয়ে দিলে রুবিনা সেখাসে যায় এসময় ছেলেটি তার মুখে এসিড ঢেলে পালিয়ে যায়।
রামেক হাসপাতাল পুলিশ বক্স ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকবর জানান, রুবিনাকে কে বা কারা এসিড নিপে করেছে সে সম্পর্কে এখনো কিছু জানা  যায়নি।
রুবিনার মা আজরন খাতুন জানান, তাদের কোনো শক্র নেই। কে এসিড মেরেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
রামেক হাসপাতাল বার্ন ইউনিটের সহকারী রেজিস্টার ডা. রিজভী জানান, এসিডে রুবিনার কপাল, নাক ও নাকের আশেপাশের স্থান দগ্ধ হয়েছে।