পদ্মা ও মেঘনার পানি বাড়ছে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১৭:০৩


গঙ্গা-পদ্মা ও মেঘনার পানি বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনার পানি হ্রাস পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় গঙ্গা, মেঘনা এবং ঢাকা শহর সংলগ্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার একথা জানায়।
পানি উন্নয়ন বোর্ডের ৮৪টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৪৯টি স্থানে পানি বৃদ্ধি ও ৩০টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৪টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং একটি স্থানের তথ্য পাওয়া যায়নি।