মুন্সীগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১৯

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৫৮
  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গজারিয়া উপজেলার জামালদিতে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক শামসুল আলম (৩৫) নিহত অপর ১৯ জন আহত হয়েছেন। আহত বাসযাত্রী সিরাজ মিয়া (৫৮), শান্তা(৯), জুলেখা (২৭), সুমন (৬), নূরুল ইসলাম (৪৫), শারমিন (২৩), ইব্রাহীমসহ (১৩) অন্যদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, দুপুর ১টার দিকে বৃষ্টি চলাকালিন সময় চট্রগ্রাম থেকে ঢাকাগামী কাভার ভ্যান (ঢাকা মেট্রো ট-১১-৯১৬৭) বিপরীত দিক থেকে আসা আল বারাকা পরিবহনের যাত্রীবাহি বাসের (মেট্রো ব-১৪-৬৩১১) মুখোমুখি সংঘর্ষে বাস ও কাভার ভ্যানটি ধুমড়ে মুচরে যায়।
এ সময় কাভার ভ্যানে আটকে থাকা চালক শামসুল আলম আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।