রূপগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৪৪
 
 
  
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শনিবার সকালে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকার বিশ্বরোড-যাত্রাবাড়ী সড়কে ট্রাক চাপায় অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা সফিউল্লাহ জানান, সকাল ৭টার দিকে রাস্তা পারাপারের সময় যুবককে একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত বেগে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন।
 

লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।