কমিটি করার দাবিতে কেন্দ্রিয় অফিসের সামনে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ২০:৪৪
 
ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটিতে,যোগ্য ,অবিবাহিত ও ত্যাগীদের স্থান দেয়ার দাবিতে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রিয় অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্রদল নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় নয়াপল্টনের ভিক্টরি হোটেলের সামনে থেকে মিছিল সহকারে ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মী বিএনপি কার্যালয়ে প্রবেশ করে।
এরপর তারা কার্যালয়ের বিভিন্ন তলায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি জানায়। দাবি না মেনে ’পকেট কমিটি’ হলে তাদেরকে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে।