বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক আলোচনা চলছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাসহ দুই দেশের পারস্পরিক সমস্যা সমাধানের বিষয় নিয়ে ভারত সফরে রয়েছেন।তাদের আলোচনার ব্যাপারে অনেক ইতিবাচক কথাও শোনা যাচ্ছে। ঠিক এসম সময় সীমান্তে আবার গুলি চালালো বিএসএফ। গতকাল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে তাদের গুলিতে চার বাংলাদেশি আহত হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩০ ঠাকুরগাঁও ব্যাটালিয়নের গোয়েন্দা বিভাগ তিন বাংলাদেশি আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।আহত ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার চরাইগাতি গ্রামের মাহমুদ মিস্টার, মো. সাদেকুল, তোজাম্মল হোসেন ও দিলু মোহাম্মদ।
বিজিবি জানায়, বেউরঝাড়ি সীমান্তের ৩৮০ নম্বর মেইন পিলারের ৩ থেকে ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে শুক্রবার রাত ১০টার দিকে একদল লোক গরু আনতে তারকাঁটার বেড়া কেটে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ওই চারজন গুলিবিদ্ধ হন।
