সুনামগঞ্জে নিজের বাবা, স্ত্রী ও মেয়েকে পিটিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। স্বজনদের দাবি তিনি মানসিক প্রতিবন্ধী।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলাউদ্দিন (৭১), তার ছেলের বউ বিউটি খানম (৩০) এবং নাতনী আসিফা (৯)। বিউটির স্বামী আলফু মিয়াকে আটক করেছে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশিদ জানিয়েছেন।
আলফুর ভাই শাহজাহান মিয়া বলেন, সে মানসিকভাবে অসুস্থ এবং প্রায়ই এ ধরনের পাগলামি করত। কোনো কারণ ছাড়াই উত্তেজিত হয়ে টিউবওয়েলের লোহার পাইপ দিয়ে আলফু মিয়া পিটিয়ে আলাউদ্দিন, বিউটি ও আসিফাকে হত্যা করে।
