বরিশালে শিবিরের মিছিল-অবরোধ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১০:৩১

জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের হরতালে বরিশালে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
রবিবার ভোর সাড়ে ৬টায় নগরীর কাশিপুর ২৭ নম্বর ওয়ার্ড এলাকায় মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিল শেষে তারা সড়কে কাগজ জড়ো করে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এর আগে ভোর ৬টার দিকে নগরীর কাউনিয়া বিসিক এলাকায়ও মিছিল করে তারা।
বিমান বন্দর থানার ওসি মো. শাহিদুজ্জামান জানান, কাশিপুর এলাকায় অবরোধ চেষ্টার কথা জেনেছি। পুলিশ পাঠানো হয়েছে সেখানে।