আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১০:৫৫

সিলেট থেকে চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেস রবিবার ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়া স্টেশনে পৌঁছানোর পর দুইটি বগি লাইনচ্যুত হয়। আড়াই ঘণ্টা পর বগি উদ্ধার করলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচল স্বাভাবিক হয়।  
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী স্টেশন মাস্টার মইনুল আলম জানান, ঢাকা-সিলেট লাইন খোলা থাকলেও চট্টগ্রামের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে সকাল ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ জানা যায় নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।