কেটের পরিবর্তে মাল্টায় উইলিয়াম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১০:৫৬
 
মাল্টার ৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সেখানে পৌঁছেছেন ডিউক অব কেম্ব্রিজ। কেট মিডলটন অসুস্থ থাকায় তার পরিবর্তে সেখানে গেলেন তিনি। খবর: বিবিসির।
মাল্টার অনুষ্ঠানে যোগ দিলে এটা হতো ডাচেসেরে প্রথম একা সফর। কিন্তু অন্তঃসত্তা হওয়ায় এখনো মনিং সিকনেসে ভুগছেন তিনি। এ কারণে সফর বাতিল করতে হলো তাকে।
মালআটর প্রেসিডেন্ট মারি-লাউজে কোলেইরো পেরেসাকে প্রিন্স উইলিয়াম বলেছেন, কেট মোটামুটি আছেন।
প্রিন্স জর্জও তার মায়ের সাথে আছে।
১৯৬৪ সালের ২১ সেপ্টেম্বর মাল্টা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।