ইসলামিক স্টেটের (আইএস) হাতে জিম্মি এক ট্যাক্সি ড্রাইভারের স্ত্রী তার স্বামীকে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। রবিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
অ্যালান হেনিং নামে ঐ ট্যাক্সি ড্রাইভার সালফোর্ডের একলেসের অধিবাসী। সিরিয়ায় সাহায্য মিশনে অংশ নেয়ার সময় তাকে আইএস জঙ্গিরা আটক করে।
পররাষ্ট্র অফিসের মাধ্যমে প্রকাশ করা বিবৃতিতে অ্যালানের স্ত্রী বারবারা বলেছেন, ঐ সময় তার স্বামী অ্যাম্বুলেন্সে করে খাবার ও পানি বহন করছিলেন।
বারবারা জানিয়েছেন, তিনি আইএসকে বার্তা পাঠিয়েছেন। কিন্তু তারা কোনো উত্তর জানায়নি।
