সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক ও সাবেক ছাত্রলীগ নেতা এবিএম মামুন হোসেন হত্যা মামলার অন্যতম আসামি সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে সাতক্ষীরা শহরের কদমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মজিদ সদর উপজেলার গোদাঘাটা গ্রামের মৃত শহর আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অধ্যক্ষ আব্দুল মজিদ সাবেক ছাত্রলীগ নেতা ও সিটি কলেজের প্রভাষক মামুন হত্যা
মামলাসহ একাধিক মামলার এজাহার নামীয় আসামি।
