ইয়টের জন্য ২৫০ মিলিয়ন পাউন্ড খরচ করছেন ব্রাঞ্জেলিনা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১২:৪৮
 
ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি একটি বিলাসবহুল ইয়টের (এক ধরনের নৌকা) জন্য ২৫০ মিলিয়ন পাউন্ড খরচ করছেন বলে জানা গেছে। সম্প্রতি আইএএসএসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এই জুটি নিজেদের জন্য একটি বিলাসবহুল প্রমোদতরীর জন্য ২ লাখ পাউন্ড খরচের পরিকল্পনা করেছেন।
এই ভাসমান প্রাসাদ ইটালিয়ান নৌকা নির্মাতা রিজ্জার্ডির তৈরি করবে। এতে ইটালিয়ান মার্বেল ও কাঠের কাজ থাকবে। এছাড়া এখানে প্রযুক্তির ব্যবহার করা হবে।
জানা গেছে, ব্রাড পিট (৫০) ও অ্যাঞ্জেলিনা জোলি (৩৯) এখন মাল্টায় একটি চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত আছেন।