চট্টগ্রামের শাহ আমানতে ৭ কেজি সোনাসহ আটক ১

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ২১:১৪

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আলী (২৩)।
রবিবার সকালে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে তাকে সোনাসহ আটক করা হয়। এসব সোনার দাম প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার তপন কুমার চক্রবর্তী জানান, সকাল সাড়ে ১০টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। পরে ওই ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আলীকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে কোমড়ে লুকানো ৫৮টি সোনার বার উদ্ধার করা হয়।