দৌলতদিয়া চ্যানেলে ফেরি বিকল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৪৭

দৌলতদিয়া চ্যানেলের কাছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামে একটি রো রো ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে গেছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া চ্যানেলের কাছে এ ঘটনা ঘটে।
দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, আজ সকাল ৭টায় ১৫টি ট্রাক ও ৬টি প্রাইভেটকার নিয়ে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসে। দৌলতদিয়া ঘাটের চ্যানেলে ঢোকার আগে ফেরিটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় সেখানেই ফেরিটি নোঙর করে রাখা হয়। ফেরিটি উদ্ধারের চেষ্টা চলেছে।