বাংলাদেশে অনুপ্রবেশকালে গতকাল রবিবার ২৭ মিয়ানমার নাগরিককে আটকের পর ফেরত পাঠিয়েছে বিজিবি। কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়ন ও টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে এ ঘটনা ঘটে।
টেকনাফের ৪২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, রবিবার তার ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অনুপ্রবেশকালে মিয়ানমারের ২৪ জন নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদের নিজদেশে ফেরত পাঠানো হয়। গত এক মাসে এটিই একদিনে সর্বোচ্চ রোহিঙ্গা আটকের ঘটনা বলে তিনি জানান।
কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খোন্দকার সাইফুল আলম জানান, রবিবার সকালে বাংলাদেশে অনুপ্রবেশকালে ঘুমধুম সীমান্তে ৩ জন মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা ) ধরা পড়ে। পরে তাদের একই সীমান্ত পয়েন্ট দিয়ে ফেরত পাঠানো হয়।
