কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৪১
 
কুমিল্লায় প্রকাশ্য অজ্ঞাতনামা এক আখ বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে নগরীর পুলিশ লাইন এলাকায় এ হতাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ গুলি চালিয়ে মনির হোসেন নামের ঘাতককে এক ঘণ্টা পর আটক করেছে।
জানা যায়, নগরীর পুলিশ লাইন চৌমুহনী এলাকায় প্রধান সড়কের পাশে অজ্ঞাতনামা (৪৮) এক ব্যক্তি দুপুর আড়াইটার দিকে ভ্যানে করে আখ বিক্রি করছিলেন। এসময় মনির হোসেন (৩২) নামে এক ব্যক্তি আখ বিক্রেতার ভ্যানে থাকা আখ কাটার দা দিয়ে বিক্রেতাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে আখ বিক্রেতা ঘটনাস্থলে মারা যায়।
কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম জানান, পুলিশ ঘাতক আটক করেছে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। বিকাল সোয়া ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় ও হত্যার কারণ সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।