মোহনপুর উপজেলার খাঁরইল এলাকায় র্যাবের গাড়ি ও গ্যাস চালিত হিউম্যান হলারের (ইমা) মুখোমুখি সংঘর্ষে সাত র্যাব সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে পৌনে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। আহতরা হলেন- র্যাবের ডিএডি মাহাবুব, উপ-পরিদর্শক (এসআই) তপন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আলবাব, র্যাবের গাড়িচালক বিশ্বনাথ, র্যাব সদস্য নূর হোসেন, শফিক, আতিক, ইমার চালক আশিক (১৯), যাত্রী বাগমারার বালশি গ্রামের মন্টু সরকার (৩১), নাটোরের সিংড়ার শারিকার জাহাঙ্গির আলাম (৩৪)। এদের মধ্যে ইমার চালক আশিকের অবস্থা আশঙ্কাজনক।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, র্যাবের তিনটি গাড়ি নওগাঁর দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভেজা সড়কের কারণে খারইল উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা ইমার সঙ্গে র্যাবের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত ইমা আটক করে থানায় রাখা হয়েছে। আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
