পঞ্চগড়ে আটোয়ারীতে তনু বেগম (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ উপজেলার ধামোর ইউনিয়নের গাছবাড়ি গ্রামের মনির হোসেনের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীরা জানায়, আট মাস আগে সদর উপজেলার মিড়গড় গ্রামের তজমুল হোসেনের মেয়ে তনু বেগমের সাথে মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুখেই কাটছিল তাদের সংসার জীবন। কিন্তু সকালে তার লাশ বাড়ি পাশের একটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
আটোয়ারী থানার ওসি এসএম শাহ আলম বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
