রাজশাহীতে ঢিলেঢালা ও নিরুত্তাপ হরতাল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৪৭
 
রবিবার রাজশাহীতে জামায়াতের ঢিলেঢালা ও নিরুত্তাপ চলছে। বৃষ্টির মধ্যে এমনিতে যানবাহন চলাচল কমছিল, বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা খোলা থাকলেও উপস্থিতি ছিল কম।
দুপুরের পর ব্যবসা প্রতিষ্ঠান খুললেও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। শিবির কর্মীরা হরতালের সমর্থনে বেলা সাড়ে ১০টায় কেদুর মোড়ে, ১১টায় দাসপুকুরে এবং ১১টায় সাহেব বাজার মণিচত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলেও কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই তারা পালিয়ে যায়।
নাশকতা ঠেকাতে মহানগরীতে পুলিশ ও আর্মড পুলিশ ছাড়াও র্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। দূরপাল্লা এবং আন্তজেলা রুটের বাস-ট্রাক চলেনি। তবে ট্রেন, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজি ও হিউম্যান হলারসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক |