ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪৭ হাজার ২৬৬ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দি জেলা তাঁতী দলের আহবায়ক মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরী ৪ হাজার ২৮৯ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মোঃ সেলিম পেয়েছে ৬৫৮ ভোট। সহকারী রিটানিং অফিসার ও ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরী ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার প্রধান আসামী হিসাবে কারাগারে রয়েছেন।
গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তরা চেয়ারম্যান একরামুল হকের গাড়ীর গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে এবং গাড়ীসহ পুড়িয়ে হত্যার পর এই পদ শূণ্য হয়।
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত আবদুল আলিম।
