বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতালে সোমবার ঢাকা ও এর আশপাশের এলাকায় বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি।
হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা পরিবহন সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মালিক-শ্রমিকরা আগামীকালের (সোমবার) হরতাল প্রত্যাখান করে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখবে।”
