পরিবেশ সুরক্ষার দাবিতে বিশ্বব্যাপী বিক্ষোভ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ০০:১৫

মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে, যাতে অংশ নেবেন ১২৫টি দেশের সরকার প্রধান। কোপেনহেগেনে ২০০৯ সালে সম্মেলনের পর এটি হবে পরিবেশ রক্ষার সবচেয়ে আলোচনা পর্ব। পরিবেশ সুরক্ষার দাবিতে সবচেয়ে বড় এই সমাবেশে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।ম্যানহাটনে ওই সমাবেশে বিশ্বের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তা, তারকা ব্যক্তিত্ব ও পরিবেশবাদী নেতারাসহ লক্ষাধিক মানুষ অংশ নেবেন। জাতিসংঘের এ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে পরিবেশ সুরক্ষার দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে দুই হাজারের বেশি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।কার্বণ নিঃসরণ কমাতে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এসব পরিবেশ র‌্যালির আয়োজন করা হয়।