পাখিরাও সেলফি তুলতে জানে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১২:২২
ইদানীং সেলফি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এ থেকে পিছিয়ে নেই পাখিরাও। একটি টাউক্যান (বড় ঠোঁটের পাখি বিশেষ) নিজের সেলফি তুলে তাই প্রমাণ করল।
স্যামসাং এস৪ মোবাইলের সামনের ক্যামেরা থেকে নিজের সেলফিটি তোলে ১০ সপ্তাহ বয়সী টাউকেন। সেলফিতে দেখা যায়, পাখিটি কৌতুহলী চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে।
প্রিন্সটোন লুসিয়ানায় বসবাসকারী পাখিটির মালিক ব্রোক আফেনটুল (২২) শিশু পাখিটিকে তার মোবাইল ফোনটি রেখে কিছু সময়ের জন্য বাইরে যায়। পরে ফিরে এসে তিনি এই ছবিটি আবিষ্কার করেন।
মোবাইল রেখে যাওয়ার পর টাউক্যানটি কোনোভাবে মোবাইলের ক্যামেরা চালু করে এবং তার ঠোঁট ও পায়ের সাহায্যে ছবিটি তোলে।
পশুপাখিদের সেলফি এখন দিন দিন সাধারণ ব্যাপার হয়ে যাচ্ছে।
কয়েক মাস আগে একটি ঈগল একটি ভিডিও ক্যামেরা চুরি করে ও ৭০ মাইল ওপরে ভাসমান অবস্থায় সেলফি তোলে।