রাজধানীর ফকিরাপুলে একটি বাণিজ্যিক ভবনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় এবাদত ফকির নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ভবনটিতে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে কালভার্ট রোডের ঐ ভবনের নিচতলায় আগুন লাগে। পরে আগুন ওপরের তলায়ও ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন এবাদত। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
