মেহেরপুরের বিভিন্ন গ্রাম থেকে বিএনপি-জামায়াতের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে জেলার তিনটি থানা পুলিশ এ আটক অভিযান চালায়। আটককৃতরা হলেন- সদর উপজেলার রাজনগর গ্রামের জামায়াত কর্মী আব্দুস সালাম (৪২), বিএনপি কর্মী গৌরিপুর গ্রামের সাজ্জাদ হোসেন (৩০), মেহেরপুর পৌর গোরস্থান পাড়ার ইমান আলী (৪৫) একই পাড়ার কামরুল ইসলাম (৪১), গাংনী উপজেলার নওপাড়া গ্রামের গোলাম কিবরিয়া (৪৭), পশ্চিম মালসাদহ গ্রামের সোহেল রানা (৩২) এবং মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের চাঁদ আলী (৩০)।
দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী সময়ে হরতাল-অবরোধে সহিংসতার ঘটনার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে বলে জানান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান।
