কমলগঞ্জে ধলাই নদী থেকে লাশ উদ্ধার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১১:৫৩

কমলগঞ্জ উপজেলার থানা ভবন সংলগ্ন ধলাই নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টায় কমলগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধলাই নদী দিয়ে ভেসে আসা একটি লাশ থানার পাশেই ডাক বাংলো সংলগ্ন নদী তীরে আটকা পড়ে। এ সময়ে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের পর মামলা করা হবে।