হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স’র প্রেমে পড়েছেন গায়ক কোল্ডপ্লে ফ্রন্টম্যান ক্রিস মার্টিন। তারা একই ছাদের নিচে বসবাস করার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। খবর এনডিটিভির।
এ সপ্তাহে ২৪ বছর বয়সী অস্কার জয়ী অভিনেত্রীকে মার্টিনের ১০ মিলিয়ন ডলারের বাড়িতে দেখা গিয়েছে। লরেন্সের আরাধনা করেন মার্টিন এবং তারা একে অপরের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে।
লরেন্সের বন্ধুরা জানিয়েছেন, মার্টিনের জন্য লরেন্স সব সময় ওই বাড়িতে থাকছেন।
৩৭ বছর বয়সী গায়ক মার্টিনের চাইছিলেন তার স্ত্রীর গওইনেথ প্যাট্রোর সঙ্গে সব বিরোধ মিটিয়ে ফেলবেন। কিন্তু লরেন্সের প্রেমে পড়ার পর বিবাহবন্ধন টিকিয়ে রাখার প্রচেষ্টায় অনীহা দেখা যায় তার।
