সিলেটে ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১২:০১

সিলেটে হরতালের মধ্যে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে পদবঞ্চিতেদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
সোমবার সকাল পৌণে ৯টায় নগরীর নয়াসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নতুন কমিটিতে পদ পাওয়া ও পদ না পাওয়া দুইটি অংশের নেতাকর্মীরা নিজেদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার কথা স্বীকার করেছেন।
দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার সময় ঘটনাস্থলে পুলিশ না থাকলেও বিষয়টি জেনেছেন বলেন জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ।