আইসিইউ-তে শশী কাপুর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১২:১৯
গুরুতর অসুস্থ বলিউডের প্রবীণ অভিনেতা শশী কাপুর মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
 
গতকাল রবিবার সন্ধ্যায় ৭৬ বছর বয়সী এই অভিনেতা বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। শশীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।

 

বলিউডের কাপুর সাম্রাজ্যের অন্যতম সদস্য শশী কাপুর হলেন ভারতের প্রখ্যাত অভিনেতা পৃথ্বিরাজ কাপুরের দ্বিতীয় পুত্র। তার ছোট ভাই রাজ কাপুর ও শাম্মী কাপুর। IMG0