বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেছেন, হরতাল স্বতঃস্ফূর্ত ভাবে চলছে। কিন্তু পুলিশ দেশের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
শাহজাহান বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে হরতাল পালন করছি। আমাদের বাধা দেবেন না। সারাদেশে এখন পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে বলেও তিনি জানান।
তিনি বলেন, এ বিষয়ে আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত জানাবেন।
বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে দেয়ার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে আজ সোমবার।
