জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ অস্থায়ী আদালতের বিচারক বাসুদের রায় এই আদেশ দেন।
এর আগে দুর্নীতির দুই মামলায় স্যাগ্রহণ পেছাতে ফের সময়ের আবেদন জানান খালেদা জিয়ার অনুপস্থিতিতে সময় আবেদন করেন আইনজীবীরা। এই দুই মামলায় আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
এদিকে মামলা দুইটিতে সাক্ষ্য দিতে দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ আদালতে উপস্থিত রয়েছেন।
