দেনা থেকে বাঁচতে ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১৩:০২
নোয়াখালী চৌমুহনী রেল স্টেশনের কাছে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক মাছ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
 
জানা গেছে, চৌমুহনী শহরের মাছ ব্যবসায়ী খোকন(৩৫) দেনার টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। আজ সোমবার সকালে চৌমুহনী রেল স্টেশনের দক্ষিনে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। খোকনের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।