রাজধানীতে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ই-কমার্স মেলা। বৃহস্পতিবার থেকে এ মেলা শুরু হবে।
এ উপলক্ষে ‘ই-কমার্স ফেয়ার-২০১৪’ নামে একটি অফিশিয়াল মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে।
সম্প্রতি কমপিউটার জগৎ অফিসে এটি উদ্বোধন করা হয়। মোবাইল অ্যাপটি তৈরি করেছে স্মার্টফোন অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠান রিভেরি কর্পোরেশন লি:। অ্যাপসটির মাধ্যমে ই-কমার্স সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং ই-কমার্স মেলার রেজিস্ট্রেশন করা যাবে।
এ পর্যন্ত যতগুলো ই-কমার্স মেলা হয়েছে সবগুলোর আপডেট পাওয়া যাবে এ অ্যাপে। এ অ্যাপে ই-কমার্স মেলার ও সামাজিক নেটওয়ার্কিং শেয়ারিং অপশন থাকবে। গুগল প্লে-স্টোরে কমপিউটার জগৎ লিখে সার্চ করে অ্যাপসটি ফ্রি ডাউনলোড করা যাবে।
অ্যাপটি উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন কমজগৎ টেকনোলজিসের প্রধান নির্বাহী মো: আব্দুল ওয়াহেদ তমাল এবং রিভেরি কর্পোরেশনের প্রধান নির্বাহী নাছিমা আক্তার।
