নিউজিল্যান্ডের পতাকা পরিবর্তনের পরিকল্পনা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১৪:২১
 
নির্বাচনে জয়লাভের পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি জানিয়েছেন, দেশটির জাতীয় পতাকা পরিবর্তনের ওপর গণভোটের আয়োজন করবেন। সোমবার তিনি এই তথ্য জানান। খবর: এএফপির।
জন কি জানান, বর্তমান পতাকা বহাল থাকবে কিনা সে ব্যাপারে আগামী বছর গণভোটের আয়োজন করতে চান তিনি। 
নিউজিল্যান্ডের পতাকার এক কোণায় দেশটির সাবেক ঔপনিবেশিক শক্তি ব্রিটেনের ইউনিয়ন জ্যাক রয়েছে।
বাণিজ্যিক বেতার কেন্দ্র রেডিও লাইভে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চাই এ বিষয়ে একটি গণভোট অনুষ্ঠিত হোক। আমি এই পরিবর্তনের একজন বড় সমর্থক। আমি মনে করি এই পরিবর্তনের পক্ষে শক্তিশালী যুক্তি রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তিনি একটি নতুন জাতীয় পতাকার পক্ষে। পতাকাটিতে কালো পটভূমিতে জাতীয় গাছ ফার্নের একটি রূপালী পাতা রয়েছে।