তুরস্কে ১ লাখ সিরীয় কুর্দি পালিয়েছে: জাতিসংঘ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১৫:১৯
 
প্রায় এক লাখ সিরীয় কুর্দি সীমান্ত অতিক্রম করে তুরস্কে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। সোমবার সংস্থাটির মুখপাত্র মেলিসা ফ্লেমিং এই তথ্য জানিয়েছেন। খবর: এএফপির।
মেলিসা ফেমিং বলেছেন, তুরস্ক সরকার সংবাদমাধ্যমে এক লাখ শরণার্থীর কথা ঘোষণা করেছে। একইসঙ্গে আমাদেরকেও তা নিশ্চিত করেছে।
সীমান্ত শহরের কাছের কয়েকটি গ্রাম ইসলামিক স্টেট দখলে নেয়ার পর গত কয়েকদিন ধরে তারা তুরস্কে পালাতে শুরু করে।