প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৫৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৫৭
সংবিধানের ষোড়শ সংশোধন বিলে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার তিনি এই বিলে স্বাক্ষর করেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদ সদস্যদের ভোটে ষোড়শ সংবিধান সংশোধন বিল-২০১৪ পাস হয়।