ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ১৯ কর্মী গ্রেফতার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৫৭



 
হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় ঝিনাইদহের ছয় উপজেলা থেকে বিএনপি, জামায়াত ও শিবিরের ১৯ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর ও সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানিয়েছেন উপজেলা সদরের জামায়াত কর্মী আসমত আলি ও পাটিকাবাড়ি গ্রামের নওশের আলি এবং ওমর আলীকে গ্রেফতার করা হয়েছে। তারা পুলিশ হত্যা মামলার আসামি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এই উপজেলা থেকে বিএনপি কর্মী কৃষ্ণপুর গ্রামের ওমর ফারুক ও বাজেকুল্লা গ্রামের মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, জামায়াত কর্মী মামুনশিয়া গ্রামের তাজুল ইসলাম ও জামাল হোসেন, গাবতলাপাড়ার আবু বকর ও আদর্শপাড়ার ওসমান আলীকে নাশকতা সৃষ্টির আশংকায় গ্রেফতার করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি ছগির মিঞা জানান, নাশকতা সৃষ্টির আশংকায় বিএনপি কর্মী দলিলপুর গ্রামের  লাল্টু মিয়া ও দামুকদিয়া গ্রামের আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, জলিলপুর গ্রামের মোঃ আব্দুল মাজেদ ও রমজান আলি এবং বজরাপুর গ্রামের সাইফুল ইসলামকে নাশকতা সৃষ্টির আশংকায় গ্রেপ্তার করা হয়েছে।  তারা জাময়াত কর্মী।
 ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, হামদো এলাকা থেকে বিএনপি কর্মী সাজ্জাদ হোসেন, লাউদিয়া গ্রামের মাসুদুর রহমান ও শামীম হোসেন এবং  হরিপুর থেকে শিবির কর্মী মুশফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।