কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রীকে উত্যক্ত করায় জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে দুই বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, উপজেলার জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মকলেচুর রহমান (বিএসসি) নবম ও দশম শ্রেণির ক্লাস ও প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীদের শরীরে হাত দেয়াসহ নানাভাবে উত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে ছাত্রী/অভিবাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করে।
অভিযোগের প্রেক্ষিতে সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে র্যাব হোসনাবাদ ক্যাম্পের সদস্যরা ঐ বিদ্যালয় থেকে মকলেচুর রহমানকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেল এর কার্যালয়ে নিয়ে আসে। সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দুই বছরের জেল প্রদান করা হয়।
