বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারককে বাধ্যতামূলক অবসর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ২১:১২
 
 
খুলনার সাবেক জেলা জজ ও বর্তমানে বরিশালের দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এ, কে, এম, ইশতিয়াক হুসাইন-কে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। অসদাচরনের অভিযোগে ১৯৮৫ সনের সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালার ৪(৩)(বি) বিধি মোতাবেক তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়। সুপ্রিম কোর্টের কোর্টের সাথে পরামর্শক্রমে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক প্রেস-বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।