বজ্রপাতে একজনের মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ০০:৩৩

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সোমবার বজ্রপাতে বাচ্চু মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার রাউতি ইউনিয়নের পাড়াবানাইল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাচ্চু মিয়া তাঁর বাড়ির পাশের ফুলেশ্বরী নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে বজ্রপাত হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন বাচ্চু মিয়াকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।