নেত্রকোনায় গত তিন/চার দিনের প্রবল বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অতিবৃষ্টির কারণে নদীর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। কোনো কোনো এলাকার পুকুর, সড়ক ডুবে গেছে ও অনেকের বাড়ির উঠানে পানি উঠছে।
মঙ্গলবার সকাল পর্যন্ত দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ১শ ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গাপুরেরর ২ শত গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বাড়ি ঘরে বন্যার পানি প্রবেশ করেছে। দুর্গাপুর পৌর এলাকা বাড়িঘরেও বন্যার পানি প্রবেশ করেছে। জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিজিবির লোকজন দুর্গত এলাকার লোকদের উদ্ধারের জন্য কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নেত্রকোনা জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার বর্তমানে বন্যা দুর্গত এলাকায় রয়েছেন এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এছাড়াও অন্যান্য নদীগুলোতে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসী, জেলা পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে ভারি বৃষ্টির কারণে সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অতিবৃষ্টির কারণে নদীর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে।
