মক্কায় হজ করতে গিয়ে বাংলাদেশির মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ১২:৩০
 
সৌদি আরবে  হজ করতে গিয়ে আবদুল হক (৬৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার মক্কায় তিনি মারা যান। আবদুল হকের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য সংবলিত সরকারি ওয়েবসাইট ‘বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টাল’-এ এই তথ্য জানানো হয়েছে।