কক্সবাজারের টেকনাফে উপজেলার হ্নীলায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে লেদা এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিওপির একদল বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ইয়াবাগুলো ধ্বংস করা হবে।
