শারীরিক সমস্যার কারণে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে (আইপিটিএল) খেলবেন না স্পেনের তারকা খেলোয়াড় রাফায়েল নাদাল। সোমবার এ খবর জানায় আইপিটিএল।
এক টুইটার বার্তায় আইপিটিএল জানিয়েছে, শারীরিক সমস্যার কারণে আসন্ন টুর্নামেন্টে খেলবেন না নাদাল। এটি আমাদের জন্য দুঃখের খবর। সে দ্রুত কোর্টে ফিরতে এমনটাই আমাদের প্রত্যাশা।
ৎভারতে আগামী ২৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে আইপিটিএল। চার ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। বিশ্বের টেনিসের তারকা খেলোয়াড়দের সঙ্গে সঙ্গে তার নাদালেরও খেলার কথা ছিল। ইনজুরির কারণে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনেও খেলেননি নাদাল। অনুশীলনে ডান হাতের কব্জিতে ব্যাথা পান তিনি।
এই টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষনা করা হয়েছে ২৯.৭ মিলিয়ন ডলার। সূত্র: ওয়েবসাইট।
