ঋত্বিকের চ্যালেঞ্জে প্রিয়াঙ্কার জয়

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ১২:৩৪
ঋত্বিক রোশনের ব্যাং ব্যাং চ্যালেঞ্জে সাড়া দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া হাতের ওপর ভর করে তিনবার তার শরীরকে উঠানামা করিয়েছেন। দ্রুত সময়ে দুঃসাহসিক কাজটি করে প্রিয়াঙ্কা চোপড়া এর মূল্যায়ন অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। খবর এনডিটিভির। IMG0
 
ঋত্বিকের ক্রিজ সহস্টার প্রিয়াঙ্কা কখনোই প্রতিউত্তরে হেরে যাননি। ২২ সেপ্টেম্বর বিকালে তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং কিছুক্ষণের মধ্যেই প্রতিউত্তর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। সামাজিক মাধ্যমে দুই হাতে ভর করে শরীর উঠানামার ভিডিওটি টুইট করেন।
 
ভিডিও ক্লিপে প্রিয়াঙ্কা বলেন, ‘সত্যিই ঋত্বিক? তোমাকে এটা কঠিনতর করতে হবে।’ তারপর তিনি হাতের উপর ভর করে উঠানামার কাজটি করেন। এরপর ‘‘আর কোনকিছু? কোনকিছুই মেরি কম’র জন্য খুব কঠিন না’’ বলে চ্যালেঞ্জের জবাব দেন।