পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয় চত্বরে গ্রেনেড হামলার ঘটনায় রাঙামাটি কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় আঞ্চলিক পরিষদের নৈশ প্রহরী সাধন কুমার চাকমা বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, সাবেক ইউপিডিএফ কর্মী সুশীল চাকমাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে সুশীল চাকমাকে আটক করেছে পুলিশ।
